নিখোঁজের চারদিন পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

২০ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮ AM
সুমনা

সুমনা © সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের চারদিন পর চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমনার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের গোয়ালপাড়া এলাকার নবম শ্রেণীর ছাত্র রিয়াজ মাহমুদ কানুনের বাড়ির বাথরুম থেকে সুমনার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কানুনকে আটক করেছে পুলিশ।

নিহত সুমনা শহরের গোয়ালপাড়ার জুয়েলের মেয়ে। তিনি গোয়ালপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। আটক কানন একই এলাকার গিয়াস মাহমুদ কনকের ছেলে। সে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

কাননের বাবা গিয়াস মাহামুদ কনক জানান, গত ১৫ ডিসেম্বর সুমনা নিখোঁজ হয়। সে প্রায় আমাদের বাসায় খেলতে আসতো। নিখোঁজের পরদিন সুমনার বাবা জুয়েল বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় একটি মামলা করেন। কাননের মা-ই বাথরুমে মরদেহের সন্ধান পেয়ে বিষয়টি পুলিশকে জানিয়েছি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, আটক কাননের জবানবন্দিতে তার বাড়ির বাথরুমের জন্য রাখা জায়গার মাটির নিচ থেকে এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বৃষ্টিতে ভিজে …
  • ১০ আগস্ট ২০২৬
জামিন পেলেন এমপি গাজী নজরুল
  • ১০ আগস্ট ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ১…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬