ক্ষুদে শিক্ষার্থীদের জন্য স্কুলে মুক্তিযুদ্ধের দেয়ালচিত্র

১৫ ডিসেম্বর ২০১৯, ০৩:২৮ PM

© সংগৃহীত

ক্ষুদে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে মুজিব বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়ার আদর্শ কেজি স্কুলের সীমানা প্রাচীর দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে মুক্তিযুদ্ধের চিত্র। এসব চিত্র দেখে ক্ষুদে শিক্ষার্থীরা জানতে পারবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফিতা কেটে মুক্তিযুদ্ধের দেয়ালচিত্রের উদ্বোধন করেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ ফখরুদ্দিন আহমেদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. জিয়াউল হক।

এ সময় অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধের দেয়ালচিত্র দেখে ক্ষুদে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এই দেয়ালচিত্র তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে।

একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬
নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে ঢাবিতে ছাত্রদলের…
  • ১০ আগস্ট ২০২৬