প্রাথমিক শিক্ষকদের নতুন গ্রেড অনুমোদন

০৮ নভেম্বর ২০১৯, ১০:৪৭ AM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নতুন গ্রেডে বেতন-ভাতার অনুমোদন দিয়েছে অর্থমন্ত্রণালয়। নতুন গ্রেড অনুযায়ী প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে ও সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাবেন। আর সহকারী প্রধান শিক্ষকদের পদ সৃষ্টি হলে তারাও ১২ তম গ্রেডেই বেতন পাবেন। বৃহস্পতিবার গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষক নেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় দাবি আদায়ে গণশিক্ষা সচিব আকরাম আল হোসেনের সাথে বৈঠকে বসেন ১১ শিক্ষক নেতা। সভাশেষে শিক্ষক নেতারা সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড, সহকারী প্রধান শিক্ষকদের ১২তম ও সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেয়ার কথা জানিয়েছেন গণশিক্ষা সচিব । সচিব জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতনের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। তবে, সহকারী প্রধান শিক্ষকদের পদ সৃজনের কাজ প্রক্রিয়াধীন।  পদসৃজন হলে তাদের ১২ তম গ্রেডে বেতন দেয়া হবে।

সচিবের বরাত দিয়ে শিক্ষক নেতারা আরও বলেন, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা হয়েছে। এখন থেকে প্রধান শিক্ষক পদে আর সরাসরি নিয়োগ দেয়া হবে না। তবে, প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও সহকারীদের ১৩তম গ্রেডে বেতন অনুমোদন মেনে নেন নি বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। তাই দাবি আদায়ে তাদের কর্মসূচি অভ্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা সাংবাদিকদের বলেন, আমরা পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অটল আছি। তবে, আগামীকাল জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে বসবো। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

 

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
  • ১১ আগস্ট ২০২৬
'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্…
  • ১১ আগস্ট ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি, অব্য…
  • ১১ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম
  • ১১ আগস্ট ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ১১ আগস্ট ২০২৬