প্রাথমিকের এক লাখ ৩০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে সরকার

০৬ নভেম্বর ২০১৯, ০৬:০৩ PM

© ফাইল ফটো

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে অন্ত দুইজন করে মোট এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি শিক্ষায় দক্ষতা বৃদ্ধিতে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী এ তথ্য জানান। ব্রিটিশ কাউন্সিল থেকে শিক্ষকদের এই প্রশিক্ষণের জন্য সরকারের ব্যয় হবে ৪৬ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

অর্থমন্ত্রী জানান, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) অন্তর্ভুক্ত ‘সিস্টেমেটিক ইংলিশ টিচিং ফর প্রাইমারি টিচার্স’ কর্মসূচির আওতায় এক লাখ ৩০ হাজার ইংরেজি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে অঞ্চলভিত্তিতে দেশের ১৫টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিটের এক হাজার ৯৮০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণের মাধ্যমে পুল গঠন করা হবে।

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
  • ১১ আগস্ট ২০২৬
'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্…
  • ১১ আগস্ট ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি, অব্য…
  • ১১ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম
  • ১১ আগস্ট ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ১১ আগস্ট ২০২৬