স্কুলের মালামাল লুটে নিলেন আওয়ামী লীগ নেতা

০৪ নভেম্বর ২০১৯, ০৯:৪১ PM

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল লুটে নিয়েছেন আশরাফুল কবির রানা নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা। তিনি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

আজ সোমরার দুপুরের দিকে তিনি ওই বিদ্যালয়ের পুরাতন ভবন থেকে চেয়ার, বেঞ্চ, টেবিল, ঢেউটিনসহ বিভিন্ন ধরনের মালামাল লুটে নেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিচতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি অপসারণের জন্য সরকারিভাবে নিলাম ডাকার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে (টিও) সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট নিলাম ডাকের কমিটি গঠন করা হয়। ওই পুরাতন ভবনটির সরকারি মূল্য নির্ধারণ করা হয় ৮৪ হাজার টাকা। গত ৩১ অক্টোবর নিলাম ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে আওয়ামী লীগ নেতা আশরাফুল কবির রানা ১ লাখ ১৮ হাজার টাকায় ভবনটি নেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন বলেন, আশরাফুল কবির রানা বিদ্যালয়ে পৌঁছে পুরাতন ভবনে রক্ষিত নিলাম ডাকের বহির্ভূত এক হাজার ইট, ৬ বান্ডিল ঢেউটিন, ১২টি বেঞ্চ, ২টি চেয়ার ও ২টি টেবিল নিয়ে যান। এসব মালামাল নেওয়ার সময় বাধা দিলে রানা ও তার লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। ফলে আমি বিদ্যালয়ের মালামাল রক্ষা করতে পারিনি। তবে এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আশরাফুল কবির রানা বলেন, বিদ্যালয় থেকে নিলাম ডাকের বহির্ভূত কোনো মালামাল নেওয়া হয়নি। প্রধান শিক্ষক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিলাম ডাক কমিটির সভাপতি রাজিয়া সুলতানা বলেন, এ ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। (সূত্র: কালেরকণ্ঠ)

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
  • ১১ আগস্ট ২০২৬
'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্…
  • ১১ আগস্ট ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি, অব্য…
  • ১১ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম
  • ১১ আগস্ট ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ১১ আগস্ট ২০২৬