অভিভাবক ছাড়া হওয়া যাবে না স্কুল কমিটির সভাপতি

৩১ অক্টোবর ২০১৯, ০৪:৪৯ PM

অভিভাবক ছাড়া অন্য কেউ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হতে পারবেন না। সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রধান যোগ্যতা হবে তিনি ওই স্কুলের অভিভাবক। অর্থাৎ সভাপতি প্রার্থীর সন্তানকে অবশ্যই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে এই সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, নজরুল ইসলাম বাবু, ইসমাত আরা সাদেক, শিরীন আখতার, আলী আজম ও ফেরদৌসী ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীর মূল ভিত্তি। সে কারণে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। আর সুশিক্ষা নিশ্চিত করতে স্কুল পরিচালনা কমিটিকে শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ওই সব পদক্ষেপ যথাযথ বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেছে কমিটি।

সূত্র জানায়, বৈঠকে দেশের ৬৪ জেলায় চলমান মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের কার্যক্রমের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে তদারকির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চলমান কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেয়া হয়।

বৈঠকে জানানো হয়, জাতীয়করণকৃত স্কুলে ১৮ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান আছে। এসব শিক্ষককে পদায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলারও পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ই-প্রাইমারি স্কুল সিস্টেম এবং ই- মনিটরিং কার্যক্রমের রোডম্যাপ তৈরি করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬