শিক্ষকই পারেন আদর্শ শিক্ষার্থী তৈরি করতে

২৯ অক্টোবর ২০১৯, ০৯:০৯ PM

© সংগৃহীত

‘একজন শিক্ষকই পারেন আদর্শ শিক্ষার্থী তৈরি করতে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমন্বয়ে শিক্ষার গুণগতমান উন্নয় করা সম্ভব। এজন্য ক্লাসে শিক্ষকদের নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতির বিকল্প নেই।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নীলফামারী সরকারি কলেজে আয়োজিত অভিবাবক সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়ের সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরো বলেন, শ্রেণিকক্ষে পাঠদান আকর্ষণীয় করতে শিক্ষকের ভূমিকার বিকল্প নেই।

সমাবেশে বক্তৃতা দেন নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি এস এম সফিকুল আলম ডাবলু, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরি শাহিন, নীলফামারী সরকারি কলেজের শিক্ষক বাবুল হোসাইন, জাহাঙ্গীর আলম, মূর্তজা আলী, জাহিদুল ইসলাম, সফিউল বাসার, তারিকুল আলম, অভিভাবক আব্বাজ আলী, লালমোহন রায়, গণপতি রায়, নাজমা আকতার প্রমুখ।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ…
  • ১১ আগস্ট ২০২৬
স্পেসএক্সের হাত ধরে মহাকাশে পাড়ি দেবে ভিয়েতনামের ভিনস্পেস 
  • ১১ আগস্ট ২০২৬
হলের সিট বণ্টন নীতিমালার দাবি কুবির বিজয়-২৪ হলের শিক্ষার্থী…
  • ১১ আগস্ট ২০২৬
ভোটারতালিকা থেকে প্রকাশ রাজকে উধাও করে দিল বিজেপি
  • ১১ আগস্ট ২০২৬
আখেরি চাহার সোম্বা কী, রাসূল (সা.)-এর কী অসুখ হয়েছিল
  • ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ১১ আগস্ট ২০২৬