স্কুল থেকে ফেরার পথে প্রাণ গেল ছাত্রীর

২১ আগস্ট ২০১৯, ১২:২৯ PM

© সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের মাটিয়াপাড়া গ্রামের কাছে স্কুল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নুসাইবা (৮)। নিহত নুসাইবা মাটিয়াপাড়া ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও স্থানীয় জামাল উদ্দিনের মেয়ে।

প্রতক্ষদর্শীরা জানান, সকালের দিকে এক স্কুল ছাত্রী রাস্তা পার হচ্ছিল, এসময় দ্রুতগামী একটি অটোরিকশা ঐ ছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

ঝিনাইগাতী থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, স্কুল থেকে ফেরার পথে ঐ শিক্ষার্থী অটোরিকশাচাপায় পড়ে নিহত হয়। পরে পুলিশ স্থানীয় জনতার সহায়তায় ওই অটোরিকশাসহ চালককে আটক করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।

ট্যাগ: ছাত্রী
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬