প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

০৪ আগস্ট ২০১৯, ১১:১৪ AM

বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছেন অভিভাবকরা।

সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে দেয়া অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক জাতীয় পতাকা একবার টানিয়ে দিয়ে এক সপ্তাহেও তা নামান না। বিদ্যালয়ের সামনে রাতদিন জাতীয় পতাকাটি টানিয়ে রাখেন। অভিভাবকরা বিষয়টি প্রধান শিক্ষককে জানালেও তিনি কর্ণপাত করেন না। প্রধান শিক্ষকের মর্জির ওপর নির্ভর করে জাতীয় পতাকা ওঠানামা। এ ছাড়া জাতীয় দিবসগুলোও তিনি যথাযথভাবে পালন করেন না।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, অভিভাবকদের অভিযোগ মিথ্যা। বিদ্যালয়ে দপ্তরি নেই। ছাত্রছাত্রীরা পতাকাটি ওঠানামা করে। ভুলবশত একদিন জাতীয় পতাকা নামানো হয়নি। এটা কখনও অবমাননা হতে পারে না।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হবে।

পূর্ব বড়ঘোনা এমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ারা বেগম বলেন, অভিভাবকদের অভিযোগ পাওয়ার পর প্রধান শিক্ষককে সতর্ক করা হয়েছে। প্রধান শিক্ষক ভুল স্বীকার করেছেন।

যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬