স্কুল-কলেজে বন্যার্তদের আশ্রয় দেয়ার নির্দেশ

১৪ জুলাই ২০১৯, ০৬:৪৯ PM

© সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত ও দুর্যোগপূর্ণ এলাকায় জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকারি-বেসরকারি স্কুল-কলেজসমূহ সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার এ নির্দেশনায় বলা হয়, দুর্যোগপূর্ণ এলাকাসমূহে সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ খোলা রেখে বন্যার্তদের দেখভাল করতে হবে। প্রতিষ্ঠানের প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানে সার্বক্ষণিক অবস্থানপূর্বক সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করে পরিস্থিতি সামাল দেবেন। উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসহ সার্বক্ষণিক একটি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

আদেশকৃত বিষয়ে ব্যবস্থা গ্রহণপূর্বক অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ফোন নম্বর- ০১৭১৫০৮৮৪২০, ০১৭১২২০১৬১৪।

ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধাওয়া খেয়ে নারিকেল গাছের মাথায় চোর, নামাতে বি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ভবন দখলের হুমকির পর জাবি ছাত্রদল নেতা সেলিম রেজা বহিষ্কার
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবি ভিসির জাপান-কোরিয়া সফরে যত অর্জন
  • ০৬ নভেম্বর ২০২৬
মার্কিন শেয়ারবাজার থেকে ১ দিনেই উধাও ৩.২ ট্রিলিয়ন ডলার
  • ০৬ নভেম্বর ২০২৬
চালুর পর বছর না ঘুরতেই প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950