১০ কোটি টাকাওয়ালা পাত্রী চান প্রাথমিক শিক্ষক, পত্রিকায় বিজ্ঞাপন!

০৮ জুলাই ২০১৯, ০৭:০৮ PM

পাত্রীর ১০ কোটি টাকা থাকলে তবেই বিয়ে করবেন শর্ত দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন একজন প্রাথমিক স্কুল শিক্ষক। বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঘরজামাই থাকতে চাই। শিলিগুড়িতে ছোট ও উচ্চবিত্ত পরিবারে পাত্রীর ১০ কোটি টাকার সম্পত্তি থাকা চাই। প্রকৃত বিয়ে করতে ইচ্ছুক এমন পাত্রী যোগাযোগ করুন।’ এ ঘটনায় আলোচনার ঝড় উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের এক বাংলা দৈনিকে বিয়ের ওই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। পাত্রের মাথা ঠিক আছে কি না সেই প্রশ্নই তুলেছেন অনেকে। আর এমন বিজ্ঞাপনে রীতিমতো ক্ষুব্ধ নারীবাদীরা। তারা বলছেন, ওই স্কুলশিক্ষক এই বিজ্ঞাপন দিয়ে সমগ্র নারী জাতিকে অপমান করেছেন।

জানা গেছে, ৪২ বছর বয়সী পাত্রটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। পরিবারের একমাত্র পুত্র তিনি। বাড়ি উত্তরবঙ্গের কালিয়াগঞ্জে। নিরামিষভোজী পাত্র আবার ঘরজামাই থাকতে চান বলেই জানিয়েছেন বিজ্ঞাপনে। শিলিগুড়িতে থাকলে তবেই বিয়ে করবেন তিনি এমন কথাও উল্লেখ করেছেন। এমন পাত্রের ডিমান্ড দেখে বিস্মিত হয়েছেন অনেক মেয়ের বাবা। ১০ কোটি টাকা থাকলে এমন পাত্রের সঙ্গে কেনই বা কেউ বিয়ে দেবেন পাত্রীকে সে প্রশ্নও তুলেছেন কেউ-কেউ।

প্রশ্ন উঠেছে ওই পাত্রের পেশা নিয়ে। একজন স্কুলশিক্ষক কীভাবে এ ধরনের চাহিদার কথা বিজ্ঞাপন দিয়ে জানান, সে কথাই বলতে শুরু করেছেন তারা। প্রশ্ন তুলেছেন মনোবিদরাও। তারা বলছেন, পণ নিয়ে বিয়ে করাই তো বেআইনি। এখানে তো আবার টাকার কথাও উল্লেখ করেছেন পাত্র।

পাত্রের বাড়ি উত্তরবঙ্গে। তিনি উত্তরবঙ্গেই বিয়ে করতে চান, সে কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি বিজ্ঞাপনে লিখেছেন প্রকৃত বিয়ে করতে ইচ্ছুক এমন পাত্রীই যেন ফোন করেন।

এদিকে ওই পাত্রের দেয়া ফোন নম্বরে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মনে করা হচ্ছে, বিজ্ঞাপন দেখে বহু লোকের বিদ্রুপের মুখে পড়ে বাধ্য হয়েই হয়তো ফোন বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ওই পাত্র। ঘটনায় বিস্মিত হয়েছেন অনেকেই। প্রশ্ন তুলেছেন, একজন শিক্ষকের যদি এই রুচি হয়, তবে ছাত্ররাই তার কাছ থেকে কী শিখবে?

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬