স্কুল ভবন ভেঙে ফেলছে অন্য স্কুলের প্রধান শিক্ষক

০৫ জুলাই ২০১৯, ০৫:০৯ PM

রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নগর মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তার লীনা অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী নগর মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের নির্দেশে বেআইনিভাবে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ভাঙা শুরু হয়েছে। সেইসাথে কেটে নেয়া হচ্ছে গাছও। বিষয়টি তাজহাট থানায় জানালে ভবন ভাঙা ও গাছ কাটা বন্ধ করে দেয় পুলিশ কর্মকর্তা।

মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ওই প্রাথমিক বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি দাবি করে উন্নয়ন কাজের জন্য সেটি ভেঙে ফেলা হয়েছে বলে জানান।

মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রকৌশল বিভাগ রংপুরের নির্দেশনায় এ জায়গাটা আমাদের পরিষ্কার করা দরকার।

ঘটনাস্থল পরিদর্শনের পর আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬