শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী— ছাত্রদের নিজের সন্তান মনে করুন

০৫ জুলাই ২০১৯, ০৪:৪৬ PM

শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পিরোজপুরকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ শিক্ষিত মানুষের জনপদে পদে পরিণত করতে হবে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার বলে এ বছরের বাজেটে শিক্ষা খাতে বেশি বরাদ্দ রেখেছে। শিক্ষাকে আধুনিক ও যুগোপযুগী করতে হলে বৈজ্ঞানিক ও কারিগরী শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।

শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শিক্ষাবিহীন জীবন হচ্ছে চন্দ্রহীন অন্ধকার আকাশ। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষা জীবনের বুনিয়াদ। জীবনের এই ভিত্তি দুর্বল হলে মানুষের ভবিষ্যৎ দুর্বল হয়ে যায়। এই ভিত্তি নির্মাণ করবেন প্রাথমিক শিক্ষকবৃন্দ।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে শ ম রেজাউল করিম বলেন, আপনার স্কুলের ছাত্রদের আপনার সন্তান মনে করুন। নিজের সন্তানকে যে মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতেন তাই তাদেরকে শিক্ষা দিন। মনে রাখবেন আপনারা যদি ক্লাসে ফাঁকি দেন তাহলে আধুনিক বাংলাদেশ বিনির্মানের কারিগরকে ধংস করার জন্য ফাঁকি দিলেন।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী প্রমুখ।

ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধাওয়া খেয়ে নারিকেল গাছের মাথায় চোর, নামাতে বি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ভবন দখলের হুমকির পর জাবি ছাত্রদল নেতা সেলিম রেজা বহিষ্কার
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবি ভিসির জাপান-কোরিয়া সফরে যত অর্জন
  • ০৬ নভেম্বর ২০২৬
মার্কিন শেয়ারবাজার থেকে ১ দিনেই উধাও ৩.২ ট্রিলিয়ন ডলার
  • ০৬ নভেম্বর ২০২৬
চালুর পর বছর না ঘুরতেই প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950