ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ AM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশ নেয় শিক্ষার্থীরা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশ নেয় শিক্ষার্থীরা © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ইংলিশ মিডিয়াম) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘অ্যানুয়াল স্পোর্টস ২০২৬’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য, কঠোর শৃঙ্খলা ও খেলাধুলার উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ মিডিয়াম)-এর প্রিন্সিপাল নাজাহ্ সালাওয়াত আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ ও সুসমন্বিত র‍্যাম্প প্রদর্শনের মাধ্যমে তাদের ঐক্য ও আত্মবিশ্বাসের অনন্য দৃষ্টান্ত তুলে ধরে।

খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীরা তাদের বিশেষ দক্ষতা প্রদর্শন করে। বিশেষ করে শিক্ষার্থীদের ‘সেলফ ডিফেন্স’ (আত্মরক্ষা) ও ‘কুংফু’ পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়। এ ছাড়া শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় শেখ মুরছালিন। তার উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা ও ক্রীড়াচেতনা জাগিয়ে তোলে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন OxfordAQA-এর বাংলাদেশ ও নেপাল অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা এবং ব্রিটিশ কাউন্সিলের (ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস) অ্যাকাউন্ট ম্যানেজার সাঈদ ফাহিম ফয়সাল। অনুষ্ঠানে বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ‘অ্যানুয়াল স্পোর্টস ২০২৬’ একটি স্মরণীয় ক্রীড়া উৎসবে পরিণত হয়।

সেনাবাহিনীর প্রিন্সিপাল পরিচালিত রাজধানীর ১০ কলেজ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬