নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ AM
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহার © সংগৃহীত

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া এলাকায় নানাবাড়ি বেড়াতে এসে একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে সুমাইয়া আক্তার (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া উপজেলার গাজীরটেক এলাকার প্রবাসী মো. আকরামের মেজো মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিনআগে নানাবাড়ি সুতারপাড়া এলাকায় বেড়াতে আসে সুমাইয়া। দুপুরে ওই বাড়িতে নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে তিনতলা ভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। 

পরে তার নানাবাড়ির লোকজন সুমাইয়াকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। এ সময় ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬