এক মাস ধরে পানিবন্দী স্কুল, সভাপতির উঠানে তাঁবুর নিচে ক্লাস-পরীক্ষা

১৮ আগস্ট ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
পানিবন্দী যশোরের মনিরামপুর উপজেলার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিকল্প উপায়ে পাঠদান

পানিবন্দী যশোরের মনিরামপুর উপজেলার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিকল্প উপায়ে পাঠদান © টিডিসি ফটো

প্রায় এক মাস ধরে পানিতে তলিয়ে আছে যশোরের মনিরামপুর উপজেলার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। পানিবন্দী থাকার কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে বিকল্প উপায়ে। বিদ্যালয়ের পিটিএ (প্যারেন্টস-টিচার্স অ্যাসোসিয়েশন) সভাপতি নিত্য বিশ্বাসের বাড়ির উঠানে বাঁশ-খুঁটি দিয়ে তাঁবু টানিয়ে সেখানে চলছে ক্লাস। আজ সোমবার (১৮ আগস্ট) তৃতীয় সাময়িক পরীক্ষার প্রথম দিনে তাঁবুর নিচে বসেই শিক্ষার্থীদের পরীক্ষা নেন ইংরেজি শিক্ষক সিপ্রা সরকার।

ভবদহের জলাবদ্ধতার কারণে এভাবে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। শুধু ভুলবাড়িয়া নয়, উপজেলার কুমাসীমা, হাটগাছা, পাঁচকাটিয়া, মহিষদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে অনেকগুলো বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে।

ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া বিশ্বাস, দেবব্রত বিশ্বাস এবং পঞ্চম শ্রেণির কামনা বিশ্বাস, অনুষ্কা বিশ্বাস জানায়, বিদ্যালয়ে আসতে কোমর পানি ভেঙে আসতে হয়। আবার মাঠে হাঁটু পানি। তারপরও তারা স্কুলে এসে ক্লাস করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ বিশ্বাস বলেন, “এক মাস ধরে বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে থাকায় বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে। সভাপতি নিত্য বিশ্বাস তার বাড়ির উঠানে তাঁবু টানিয়ে দিয়েছেন। সেখানে ক্লাস চলছে।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু মোতালেব জানান, “উপজেলার অন্তত ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে ডুবে আছে। তবে বিকল্প উপায়ে পাঠদান চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ বলেন, “কমপক্ষে ২৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠ পানিতে তলিয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে।”

জানা গেছে, সাম্প্রতিক বৃষ্টিপাত ও উজানের ঢলে ভবদহ বিলপাড়ের প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শিক্ষা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9