যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে বাড়িতে গিয়ে খাওয়া নিষেধ

১০ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৫:২৮ PM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে বাড়িতে গিয়ে খাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে অফিসের নিরাপত্তার স্বার্থে প্রবেশকারীদের স্বাক্ষর করে প্রবেশ করার নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে যে ব্যক্তি অফিসে প্রবেশ করছেন তাকে খাতায় নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে প্রবেশ করতে হচ্ছে।

বোর্ড সূত্র জানায়, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে খাওয়ার সময় এক ঘণ্টা। এ সময়ের মধ্যে তারা নামাজ পড়ে খেয়ে কর্মস্থলে যোগদান করবে। অভিযোগ উঠেছে, দুপুরে খেতে গিয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসের নির্ধারিত সময়ের পরে অফিসে আসেন না। এতে করে কাজকর্মের ব্যাঘাত ঘটছে। দুুপুরে পরে সেবা নিতে আসা সেবা প্রত্যাশীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 একারনে দুপুরে কর্মকর্তা-কর্মচারীরা খেতে না গিয়ে বাড়ি থেকে খাবার আনতে বলেছেন চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা বেগম। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে একথা বলেছেন তিনি। তিনি আরো বলেন অনেক কর্মকর্তা-কর্মচারী দুপুরে বাড়িতে খেতে গিয়ে সময় মতো অফিসে আসেন না। এতে করে সঠিক সেবা প্রদানের ব্যাঘাত ঘটছে। এখন থেকে সবাই বাড়ি থেকে খাবার এনে অফিসে খাবেন। এরপর যথারীতি কাজ করবেন। তাহলে আমাদের কাছে সেবা নিতে আসা শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হবে না। 

এছাড়াও বোর্ডের নিরাপত্তার স্বার্থে অফিসে প্রবেশের ক্ষেত্রে খাতায় সাক্ষরের ব্যবস্থা চালু করা হয়েছে। যে ব্যক্তি অফিসে প্রবেশ করবেন, তাকে অফিসের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যে কাছে থাকায় খাতায় সাক্ষর করতে হবে। শুধু সাক্ষর করলে হবে না, তার নাম, ঠিকানা , মোবাইল নম্বর ও কার কাছে যাবেন সেটা লিখতে হচ্ছে। এরপর তাকে আনসার সদস্য অফিসে ঢুকতে দিচ্ছেন।

এ বিষয়ে চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা বেগম বলেন, বোর্ড অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে বাসায় খাবার খেতে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। অফিসের সেবা প্রদানের স্বার্থে বাড়ি থেকে খাবার এনে অফিসে খেয়ে কাজ করার বিষয়ে নোটিশ প্রদান করা হবে শীঘ্রই।

এ বিষয়ে বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান জানান, সম্প্রতি অফিসে কয়েকটি ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। একারণে অফিসের নিরাপত্তার স্বার্থে প্রবেশকারীদের স্বাক্ষরের নিয়ম চালু করা হয়েছে। চেয়ারম্যানের মৌখিক নির্দেশে অফিসের কর্মকর্তা-কর্মচারিদের দুপুরে বাসা খাবার খেতে যাওয়া বন্ধ করা হয়েছে। কাজের সুবিধার্থে সবাইকে অফিসের দুপুরের খাবার আনার মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9