ডিসির আগমন উপলক্ষ্যে স্কুল মাঠে রাতারাতি ‘ভিআইপি সড়ক’ নির্মাণ

৩১ জুলাই ২০২৫, ০৮:১৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে রাতারাতি তৈরি করা সড়ক

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে রাতারাতি তৈরি করা সড়ক © টিডিসি

বাঁশখালীতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমন উপলক্ষ্যে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠেই রাতারাতি নির্মাণ করা হয়েছে ব্রিকসলিং সড়ক। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার প্রধান সড়ক সংলগ্ন এই বিদ্যালয়ের মাঠে সড়কটি নির্মাণ করা হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জয়ন্তী কর্নার, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন ও আলোচনা সভায় যোগ দেয়ার কথা চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের। প্রধান সড়কের সাথে স্কুলের প্রধান ফটক লাগোয়া হলেও ডিসিকে বহনকারী গাড়ি যাতে কাঁদা না মাড়িয়ে বিদ্যালয়ের মাঠে প্রবেশ করতে পারে সেজন্য গভীর রাতে বৃষ্টির মধ্যেই এই সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। সকালে বিদ্যালয়ে এসে সড়কটি দেখে অনেক শিক্ষার্থীও অবাক হয়ে যান।

এছাড়া অনুষ্ঠানে ডিসিকে বরণ করতে শতাধিক ছাত্রীকে দুপুরের খাবার না দিয়েই সকাল থেকে দাঁড়িয়ে রাখায় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক ছাত্রী বলেন, ‘আমরা দুপুরে কিছুই খাইনি। নিজের টাকায় নাস্তা কিনে খেয়েছি। সকাল থেকে দাঁড়িয়ে আছি ডিসি স্যারকে বরণ করতে।’

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতষ দাশ বলেন, ‘মাঠে কাঁদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবে না, তাই অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি আমরা করিনি, প্রশাসন করেছে। আপনারা আমার বিদ্যালয়কে হাইলাইট করবেন না।’

 নির্মাণকাজে নিয়োজিত রহিম মিয়া(ছদ্মনাম) নামের এক ব্যক্তি জানান, সোমবার দিবাগত রাত তিনটা পর্যন্ত বৃষ্টির মধ্যেও ৩৩ জন শ্রমিক এই সড়কটির নির্মাণ কাজ করে। সড়ক নির্মাণে প্রায় ১৩ হাজার ইট ও ২০ ট্রাক বালি ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ যার আনুমানিক ব্যয় তিন লক্ষাধিক টাকা।

তবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম দাবি করেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে বলেই সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি খেলার মাঠের মাঝখানে করা হয়নি। এই সড়ক নির্মাণে কোনো ব্যয় হয়নি। প্রজেক্টের মাধ্যমেই কাজটি করা হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চীনা বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9