এবার গোপালগঞ্জ ডিসির বাসভবনে হামলা

১৬ জুলাই ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০২:১০ AM
গোপালগঞ্জ ডিসির বাসভবনে হামলা

গোপালগঞ্জ ডিসির বাসভবনে হামলা © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ  ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছেন  জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। এর জেরে  বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের বাসভবনে হামলা চালানো হয়।     

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর পৌনে তিনটার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়তে দেখা যায়। এছাড়া এনসিপি নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা যায়। 

‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্…
  • ২৪ অক্টোবর ২০২৬
নদী বাঁচাতে শুধু খনন নয়, চাই সমন্বিত পরিকল্পনা
  • ২৪ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬
গত ৪ মাসে ৫ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মাতম মাভাবিপ্রবি
  • ২৪ অক্টোবর ২০২৬