শিক্ষাপ্রতিষ্ঠানে মশা নিধন করবে ডিএনসিসি

১৬ জুন ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:৪৫ PM
বাড্ডা হাইস্কুল ও ইনসেটে ডিএনসিসির লোগো

বাড্ডা হাইস্কুল ও ইনসেটে ডিএনসিসির লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে মশা নিধন করতে ‘ক্লিন স্কুল: নো মসকিটো’ কার্যক্রম শুরু করা হয়েছে। আজ  সোমবার (১৬ জুন) সকালে তেজগাঁও মডেল হাই স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জানা গেছে, এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ মশক নিধন কার্যক্রম ‘ক্লিন স্কুল: নো মসকিটো’ কার্যক্রম শুরু করে ডিএনসিসি। ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডের স্কুলগুলোতে আজ থেকে ২১ জুন পর্যন্ত (খোলার পূর্বদিন পর্যন্ত) একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন: বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, স্কুল খোলা নিয়ে যা জানাল মাউশি

পবিত্র ঈদুল আজহার পরবর্তীসময়ে বন্ধ থাকা স্কুল/কলেজ ভবন এবং আঙিনায় এডিস ও অন্যান্য প্রজাতির মশার বংশবৃদ্ধি বেড়েছে বলে ডিএনসিসির বেসলাইন সার্ভেতে উঠে এসেছে। এ প্রেক্ষিতে ঈদের পর স্কুল/কলেজ ভবন ও আঙিনায় মশক ধ্বংস এবং অপসারণযোগ্য সম্ভাব্য প্রজনন ক্ষেত্রসমূহ নির্মূলের লক্ষ্যে এ বিশেষ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এ কার্যক্রমের আওতায় মোট ১ হাজার ২৪৪টি স্কুল/কলেজ ভবন ও আঙিনায় মশা ও মশার প্রজননক্ষেত্র অপসারণ, পূর্ণবয়স্ক মশা ধ্বংসে স্প্রে এবং লার্ভা ধ্বংসে ঔষধ প্রয়োগ করা হবে বলে জানায় ডিএনসিসি।

হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9