রাজধানীতে শিক্ষার্থীদের পিটি করাচ্ছে রোবট

১৩ মার্চ ২০১৯, ০৪:৩৪ PM
শিক্ষার্থীদের পিটি করাচ্ছে রোবট

শিক্ষার্থীদের পিটি করাচ্ছে রোবট © টিডিসি ফটো

রোবট কথা বলছে, চলাফেরা করছে। এমনকি নাচছেও। শারীরিক প্রশিক্ষণও করাচ্ছে বেশ নিখুঁত ভাবে। আর সেই রোবটের সঙ্গে তাল মিলিয়েছে ক্ষুদে শিক্ষার্থীরা। ছোট ছোট শিক্ষার্থীরা বেশ প্রাণোচ্ছল। সম্প্রতি এমনই দৃশ্য দেখা গিয়েছে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে (ডিআইএস)।

বিশ্বের অনেক দেশের স্কুলে এখন রোবটের ব্যবহার হচ্ছে। তবে বাংলাদেশের কোনও স্কুলে রোবটের ব্যবহার এবারই প্রথম দেখা গেল।

স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জানান, সম্প্রতি স্কুলটির সাইন্স, টেকনোলজি ও ম্যাথমেটিক্স ল্যাবের (এসটিইএম) জন্য তিনটি রোবট আনা হয় চীন থেকে। প্রতিটি রোবটের দাম পড়েছে এক লাখ টাকা।

শিক্ষার্থীদের সকালের পিটিতে মাঝে মাঝেই রোবটের ব্যবহার করছেন ডিআইএস’র আইটি (তথ্যপ্রযুক্তি) কো-অর্ডিনেটর মাহমুদুল হক বাশার। তিনি বলেন, রোবটের ব্যবহারে শিক্ষার্থীরা অনেক আনন্দ পায়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পিটিতে অংশ নেয়।

স্কুলটির ভাইস প্রিন্সিপাল ড. মো. মাসুদুর রহমান জানান, গত ১৯ ফেব্রুয়ারি আমাদের ল্যাবে তিনটি রোবট সংযোজন করা হয়। আমরা শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলতে চাই। শিক্ষার্থীরা এখন রোবট ও রোবটিক্সের দিকে আকৃষ্ট হচ্ছে, এসব তাদের বিজ্ঞানমনস্ক করে তুলবে। সঙ্গে নগরজীবনে কিছুটা আনন্দ পাচ্ছে শিক্ষার্থীরা।

ধ্বংস করা হচ্ছে আ’লীগ আমলের বহুল আলোচিত ইভিএম মেশিন
  • ০৭ নভেম্বর ২০২৬
দেয়ালে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান: শনাক্ত হওয়া ৬ ছাত্রীকে অভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ইউএনও কার্যালয়সহ পাঁচ দপ্তরে চুরি
  • ০৭ নভেম্বর ২০২৬
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রশাসনিক রদবদলের উদ্দেশ্য রাজনীতি নয়, শিক্ষার উন্নয়ন : নোব…
  • ০৭ নভেম্বর ২০২৬
আলোচনায় পরিস্থিতি না সামলে গভীর রাতে ছাত্রীনিবাসে পুলিশ দিয়…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950