আগামীকাল প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

১২ মার্চ ২০১৯, ০৮:৫৮ PM

© সংগৃহীত

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯। শিক্ষা সপ্তাহের কর্মসূচি চলবে ১৯ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে দেশব্যাপী জেলা-উপজেলা, স্কুল পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি। মঙ্গলবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বুধবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: মোস্তাফিজুর রহমান।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া স্বাগত বক্তব্য দেবেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম-আল-হোসেন। অনুষ্ঠানে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রাতের মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস
  • ১২ আগস্ট ২০২৬
আগামী সপ্তাহ থেকে ঢাকা উত্তরে কলেরা টিকাদান শুরু: প্রশাসক
  • ১২ আগস্ট ২০২৬
সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি
  • ১২ আগস্ট ২০২৬
গায়ের জোর নয়, মেধা নিয়ে প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি
  • ১২ আগস্ট ২০২৬
বড় সুখবর পেলেন বাবর আজম
  • ১২ আগস্ট ২০২৬
ওমানের শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা
  • ১২ আগস্ট ২০২৬