কেজি স্কুলের প্রচলিত সিস্টেমের অবসান দরকার: তথ্যমন্ত্রী

০১ মার্চ ২০১৯, ০২:১৫ PM
বক্তব্যে রাখছেন ড. হাছান মাহমুদ

বক্তব্যে রাখছেন ড. হাছান মাহমুদ © সংগৃহীত

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শিশুদের চেয়ে স্কুলের ব্যাগের ওজন বেশি। তাই তাদের কাঁধের বই-খাতার বোঝা কমাতে হবে। কেজি স্কুলে চার বছর লাগে ক্লাস ওয়ানে উঠতে। পৃথিবীর কোথাও এ সিস্টেম নেই। প্রচলিত এ সিস্টেমের অবসান হওয়া প্রয়োজন। ইউরোপে কোন বয়সে কোন ক্লাসে পড়বে সেটি নির্ধারিত থাকে। আমাদেরও তা করা উচিত।

শুক্রবার (১ মার্চ) দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত ‘শিশুর অধিকার: প্রেক্ষিত হালের বাংলাদেশ’ এক শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, শহরে শিশুরা কার্টুন দেখে খাবার খাচ্ছে আর মা-বাবা টেবিলে খাচ্ছে। আমি মনে করি, তাদের একসঙ্গে খাওয়া উচিত। আত্মকেন্দ্রিকতা থেকে সমাজকে বের করে আনতে হবে। এখন শিশুরা স্মার্টফোনে খেলে, নতুবা কার্টুন দেখে। শিশুদের মেধার পাশাপাশি মূল্যবোধ জাগ্রত করতে হবে। তারা কী হতে চায় সেটাও বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, শিশুদের উদ্বুদ্ধ করা যায় কিন্তু বাধ্য করা ঠিক নয়। শিশুশ্রম বড় সমস্যা। গৃহকাজে, শিল্প কারখানায় শিশুশ্রম দেশের আইনে সমীচীন নয়। তাদের প্রতি ব্যবহারে সচেতন হতে হবে। একইসঙ্গে শিশুদের মনন তৈরিতে গুরুত্বারোপ করতে হবে। আমার শিক্ষকদের দেওয়া মূল্যবোধ এখনো প্রেরণা জোগায়। সব মানুষ স্বপ্ন দেখে। সব মানুষের স্বপ্ন পূরণ হয় না। প্রচেষ্টা থাকলে কিছু স্বপ্ন পূরণ করা যায়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে স্বপ্নের বাংলাদেশ রচনা করতে চাই, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন তা পূরণে মেধাবী, বুদ্ধিদীপ্ত, মূল্যবোধ ও দেশাত্মবোধে জাগ্রত প্রজন্ম চাই। নয়তো উন্নত জাতি গঠন সম্ভব নয়।

সেমিনারের উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, সুযোগ বড় জিনিস। সেটি হাতছাড়া করা যাবে না। বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হলে মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের মানুষ হতে হবে, অমানুষ নয়। মানুষ হলে মানবাধিকার নিশ্চিত হবে।

মানবাধিকার কাউন্সিলের সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন নূর-ই-আকবর চৌধুরী। আলোচনা করেন জাতিসংঘ শিশু তহবিলের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মাধুরী ব্যানার্জি, কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোস্তফা জামাল উদ্দিন আল আজাদ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা, কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য রেহানা চৌধুরী প্রমুখ। সঞ্চালনা করেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার আনজুমান বানু লিমা।

দেয়ালে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান: শনাক্ত হওয়া ৬ ছাত্রীকে অভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ইউএনও কার্যালয়সহ পাঁচ দপ্তরে চুরি
  • ০৭ নভেম্বর ২০২৬
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রশাসনিক রদবদলের উদ্দেশ্য রাজনীতি নয়, শিক্ষার উন্নয়ন : নোব…
  • ০৭ নভেম্বর ২০২৬
আলোচনায় পরিস্থিতি না সামলে গভীর রাতে ছাত্রীনিবাসে পুলিশ দিয়…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আজ, ৫১ বছর আগের এই দিনে কি ঘটেছ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950