স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে হেরে শিক্ষার্থীর আত্মহত্যা

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৭ AM

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে হেরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মুমতিয়া ফারিয়া প্রমি (১১) আত্মহত্যা করেছে। সোমবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রমি উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোশাহিদ মিয়ার মেয়ে ও বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ছিল সোমবার। এ নির্বাচনে প্রমি হেরে যায়। এরপর লজ্জায় সে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

বাদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, ঘটনাটি সত্যি অবিশ্বাস্য। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে বিজয়ী না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেওয়ার বিষয়টি দুঃখজনক।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা?
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রেনের ছাদে উঠে প্রাণটাই হারালেন স্কুলশিক্ষক 
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950