পাঁচুরচক প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিলের নির্বাচন

২০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৯ PM
ভোটারের হাতে কালি দিচ্ছে নির্বাচনে দায়িত্বে থাকা ক্ষুদে শিক্ষার্থী

ভোটারের হাতে কালি দিচ্ছে নির্বাচনে দায়িত্বে থাকা ক্ষুদে শিক্ষার্থী © টিডিসি ফটো

জয়পুরহাট জেলা সদরের পাঁচুরচক শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয়ের ক্লাস রুমে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে। নির্বাচনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে তৃতীয় শ্রেণী থেকে অংশগ্রহণ করেন সামিহা, রিয়াদ ও সেতু। এদের মধ্যে নির্বাচনে বিজয়ী হন ২জন। তারা হলেন— সামিহা এবং সেতু।

চতুর্থ শ্রেণী থেকে নির্বাচনে অংশ নেন সাবরিনা রিদি, শাহেদ, শাহাদাৎ, রবিন, মুস্কান, সানজিদা এবং মেফতাহুল। এদের মধ্যে নির্বাচনে বিজয়ী হন ৩ জন। তারা হলেন— সামিহা, রবিন এবং শাহেদ।

পঞ্চম শ্রেণী থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন, সাফিউল, স্নিগ্ধা, নিপা, হাবিবা এবং তুষি। এদের মধ্যে নির্বাচিত হন— শাফিউল এবং নীপা।

নির্বাচনে অংশ নেয়া এক প্রার্থী জানান, নির্বাচন ভালো হয়েছে। কোন ভোট কারচুপি হয়নি। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি সরকার।

পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ আগস্ট ২০২৬
৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬
কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬