বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৪ AM
সাথী আক্তার

সাথী আক্তার © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাথী আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সাথী তারাকান্দা উপজেলার বিস্কা গ্রামে আক্তার আব্দুস ছালামের মেয়ে ও কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, আব্দুস ছালাম কলতাপাড়া তাল্লু মিলের পাশে একটি টিনশেড বাসায় সপরিবারে ভাড়া থাকেন। এখান থেকে তিনি ময়মনসিংহে বিভিন্ন জিনিস ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার সকালে সাথী তার মায়ের সঙ্গে রান্নার কাজে সাহায্য করছিলো। এ সময় বিটিভিতে শিশুদের একটি অনুষ্ঠানের সময় হলে তা দেখার জন্য সে ভেজা হাত নিয়ে টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুতের তারে আটকে ঘটনাস্থলেই মারা যায়।

কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহসিন হোসেন জানান, সাথী খুবই মেধাবী ছাত্রী ছিলেন। সে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো। তার অকাল মৃত্যুতে তার সহপাঠীরা একজন মেধাবীকে হারালো।

গৌরীপুর থানার এস আই শাহজালাল জানান- সাথী বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছে। ‘এটি একটি দুর্ঘটনা। তার পরিবারের ইচ্ছায় ময়না তদন্ত ছাড়াই সাথীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬