কিছুদিনের মধ্যেই বেতন-বৈষম্য দূর হচ্ছে: প্রতিমন্ত্রী

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৩ PM
মোহাম্মদ জাকির হোসেন

মোহাম্মদ জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, ‘শিক্ষকদের বেতন বৈষম্যের বিষয়টি আমি অবহিত। কিছুদিনের মধ্যে এই বেতন বৈষম্য দূর করা হবে। প্রাধন শিক্ষকদের ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন করা হবে। চলতি দায়িত্বকে দ্রুত পদোন্নতিতে রূপান্তরিত করা হবে’।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জাকির হোসেনকে এ সংবর্ধনা দেয়া হয়।

মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষকদের জন্য প্রাথমিক স্কুলের অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে সরকার। শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করেন সে ব্যাপারে কঠোর নির্দেশ প্রদান করেন তিনি। তিনি আরও বলেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী দেবার প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। এছাড়াও শিক্ষকদের পদোন্নতিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের বিষয়ে খুবই আন্তরিক। আমি আপনাদের দাবিগুলো তুলে ধরবো। দ্রুত আপনাদের সব সমস্যার সমাধান হবে’।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক গিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ প্রমুখ।

বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬