ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ক্লাস করছেন সচিব

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৯ PM
ক্লাস নিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল হোসেন 

ক্লাস নিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল হোসেন  © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল হোসেন প্রাক-প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন। বুধবার মানিকগঞ্জের ৪৪নং পূর্ব আজিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় শিক্ষার্থীদের সাথে আনন্দঘন সময় কাটান ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’র প্রবর্তক সচিব আকরাম।

ক্ষুদে শিক্ষার্থীরা তাকে পেয়ে উৎফুল্ল হয়ে ওঠে। এসময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদেরকে মান সম্মত ও যুগপযোগি শিক্ষা দানের আহবান জানান। 

প্রসঙ্গত, ১৯৯৫ সালে গঠিত সবার জন্য শিক্ষা-সংক্রান্ত জাতীয় কমিটি ‘সবার জন্য শিক্ষা’ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ছোট শিশুদের শিক্ষার গুরুত্ব স্বীকার করে এবং প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ও উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি সুপারিশ পেশ করে তৎকালিন সরকার।

তারই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা আরম্ভের পূর্বে ৬ বছরের কম বয়সের শিশুদের জন্য ৩ থেকে ৫/৬ বছর বয়সী শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক অবস্থান অনুযায়ী তাদের যত্ন, বেড়ে উঠা এবং শিশু অধিকার নিশ্চিত করা, খেলাধুলা, আনন্দ, অক্ষরজ্ঞান এবং গণনার হাতেখড়ির মাধ্যমে তাদের উন্নয়ন এবং শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার জন্যই বর্তমান প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা। 

প্রাক-প্রাথমিক শিক্ষাকে সাধারণত দুটি ধাপে বিভক্ত করা হয় ৩-৫ বছরের শিশুদের জন্য নার্সারি/প্লে গ্রুপ বা প্রাক-কিন্ডার গার্টেন এবং ৫-৬ বছরের শিশুদের জন্য প্রাক-প্রাথমিক বা কিন্ডারগার্টেন।

শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
  • ১২ আগস্ট ২০২৬
পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ আগস্ট ২০২৬
৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬
কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬