জামালপুরে ফের এসএসসি পরীক্ষায় নকলের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

০৪ মে ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০৮ PM
নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয়

নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয় © টিডিসি ফটো

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৪ মে) দুপুরে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।

জানা গেছে, ইসলামপুর উপজেলার নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, ইসলামপুর হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ জন এবং গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায়, কয়েকজন পরীক্ষার্থী বই, চিরকুট ও মোবাইল ফোন ব্যবহার করে নকল করছে। পরিদর্শনের সময় তিনি বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে ওই পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ।’

উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় জামালপুর জেলায় এর আগেও নকলের দায়ে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন শিক্ষককেও অব্যাহতি দেওয়া হয়েছে।

দুপুরে ২০ মিনিট ভাতঘুম, শরীর ও মনে মিলবে যে ৭ উপকার
  • ৩০ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শন…
  • ৩০ অক্টোবর ২০২৬
আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবে না নেতানিয়াহু
  • ৩০ অক্টোবর ২০২৬
শনিবার ১১ ঘণ্টা  বিদ্যুৎ থাকবে না দেশের একাধিক জেলায়
  • ৩০ অক্টোবর ২০২৬
মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, দিশেহারা টাইগাররা
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া পণ্য হলো মানুষের জীবন: প্র…
  • ৩০ অক্টোবর ২০২৬