স্কুলে বিনামূল্যের খাবারে মৃত সাপ!

০১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৬ PM
স্কুলে বিনামূল্যের খাবারে মৃত সাপ!

স্কুলে বিনামূল্যের খাবারে মৃত সাপ! © সংগৃহীত

সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের দুপুরে খাওয়ার জন্য বিনামূল্যে পরিবেশিত খিচুড়িতে মৃত সাপ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, বুধবার ভারতের মহারাষ্ট্রের গর্গাভান জেলা পরিষদ প্রাথমিক বিদ্যালয়ে। ন্যান্দেদ জেলা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে স্কুলটির অবস্থান।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুরের দিকে স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীকে দুপুরের খাবার দেয়ার সময় খিচুড়ির পাত্রে সাপ পাওয়া যায়। শিক্ষার্থীদের পাত্রে খাবার দিতে গিয়ে এ ঘটনায় থমকে যান স্কুলের কর্মচারীরা। সাথে সাথেই খাবার পরিবেশন বন্ধ করে দেওয়া হয়।

ন্যান্দেদ জেলা শিক্ষা অফিসার প্রশান্ত দিগরাস্কার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপ পাওয়ার সঙ্গে সঙ্গেই খাবার বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এ ঘটনায় দুপুরে শিক্ষার্থীরা না খেয়ে ছিল বলে জানান তিনি।

শিক্ষা অফিসার বলেছেন, আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং এ ঘটনায় তদন্ত শুরুর নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
  • ১২ আগস্ট ২০২৬
পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ আগস্ট ২০২৬
৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬
কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬