প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক মঞ্জুর কাদির

৩০ জানুয়ারি ২০১৯, ০৪:৪২ PM
ড. এ এফ এম মঞ্জুর কাদির

ড. এ এফ এম মঞ্জুর কাদির © টিডিসি ফটো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অতিরিক্ত সচিব ড. এ এফ এম মঞ্জুর কাদিরকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এই কর্মকর্তাকে এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে সোহেল আহমেদ ছিলেন। তিনি অতিরিক্ত দায়িত্বে ছিলেন। এর আগে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর থেকে অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি অন্যত্র বদলি হলে সোহেল আহমেদ অতিরিক্ত দায়িত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে ছিলেন।

দেয়ালে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান: শনাক্ত হওয়া ৬ ছাত্রীকে অভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ইউএনও কার্যালয়সহ পাঁচ দপ্তরে চুরি
  • ০৭ নভেম্বর ২০২৬
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের শঙ্কা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রশাসনিক রদবদলের উদ্দেশ্য রাজনীতি নয়, শিক্ষার উন্নয়ন : নোব…
  • ০৭ নভেম্বর ২০২৬
আলোচনায় পরিস্থিতি না সামলে গভীর রাতে ছাত্রীনিবাসে পুলিশ দিয়…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ আজ, ৫১ বছর আগের এই দিনে কি ঘটেছ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950