দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

২০ এপ্রিল ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৭ PM
নিহত মো. হাসান আলী

নিহত মো. হাসান আলী © টিডিসি ফটো

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-বিরামপুর মহাসড়কের দোয়েল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নাঈম হোসেন নামে আরেক যুবক।

নিহত হাসান আলী পৌর শহরের থানাপাড়া এলাকার মিলন হোসেনের ছেলে এবং চলতি বছর আমানুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। আহত নাঈম একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সকালে হাসান ও নাঈম মোটরসাইকেল নিয়ে শহরে ঘুরতে বের হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান দোয়েল মোড়ে এসে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হাসান ছিটকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাহাজুল ইসলাম বলেন, ‘হাসানকে হাসপাতালে আনার আগেই মারা যান। তার মাথা, বুক ও কোমরে গুরুতর আঘাত ছিল, যা প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।’

বিরামপুর থানার ওসি আরও জানান, দুর্ঘটনা বিষয়ে সড়ক পরিবহণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলোকস্বল্পতায় টানা তৃতীয় দিন আগেভাগে খেলা শেষ
  • ৩০ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
  • ৩০ অক্টোবর ২০২৬
বরাদ্দ থাকলেও ফাইলবন্দি ইবির ডে-কেয়ার সেন্টার
  • ৩০ অক্টোবর ২০২৬
পকেটে স্মার্টফোন রাখলে কমতে পারে শুক্রাণু, যা বলছেন গবেষকরা 
  • ৩০ অক্টোবর ২০২৬
নারী সহপাঠীকে যৌন হয়রানিমূলক মন্তব্য ছাত্র ইউনিয়ন আহ্বায়কের
  • ৩০ অক্টোবর ২০২৬
২২০ পদে পিসিডি এনজিওতে নিয়োগ, পাঠাতে হবে লিখিত আবেদন 
  • ৩০ অক্টোবর ২০২৬