দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবি

১৬ এপ্রিল ২০২৫, ০৭:৪২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

মৌলভীবাজারে নানাভাবে সমালোচিত হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৩’শ শিক্ষার্থী এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা মানববন্ধনে বের হতে চাইলে প্রধান শিক্ষক রাশেদা বেগম ও তার সহযোগী খণ্ডকালীন শিক্ষক আবুল কালাম ও আব্দুল হামিদ জুয়েল শিক্ষার্থীদের বাধা দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। 

বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, প্রবাসী, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জেলার সচেতন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা করছেন। তারা রাশেদা বেগমের অপসারণ চান বলে জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক রাশেদা যোগদানের পর থেকে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। ২০১৮ সাল থেকে বিদ্যালয়ে অভ্যন্তরীণ কোন অডিট কার্যক্রম করতে দেননি। অনলাইনে বেতন ও ভর্তি ফি নেয়ার কথা থাকলেও তিনি রশিদ ছাড়া হাতে হাতে টাকা গ্রহণ করতেন। ছাত্রী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। 

তার স্বৈরাচারী আচরণে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা ক্লাসে আসে না। ফলে ভেঙ্গে পড়েছে বিদ্যালয়ের পড়ালেখার মান।

 

‎ঠাকুরগাঁওয়ের শহিদ রায়হানুলের স্মরণে বিশ্ববিদ্যালয়ে চান্সপ্…
  • ২৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার মধ্যেই তেহরানে ইসরায়েলের হামলা
  • ২৪ মার্চ ২০২৬
লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ
  • ২৪ মার্চ ২০২৬
নাড়ির টানে বাড়ি ফেরা মাভাবিপ্রবি শিক্ষার্থীরা ক্যারিয়ারে…
  • ২৪ মার্চ ২০২৬
সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট মারা গেছেন
  • ২৪ মার্চ ২০২৬
বিসিবি থেকে পদত্যাগের পর মুখ খুললেন আমজাদ
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence