এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অপরাধে গ্রেফতার শিক্ষার্থী

১৩ এপ্রিল ২০২৫, ১২:২৬ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৫ AM
গাজী আদিব

গাজী আদিব © টিডিসি ফটো

চট্টগ্রামের বাঁশখালীতে এসএসসি পরীক্ষা ২০২৫ এর প্রশ্ন ফাঁসের অভিযোগে গাজী আদিব নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ এপ্রিল) উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকা থেকে রাত সাড়ে ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আদিব (২২) পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া চানপুর গাজী বাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি নগরের এমইএস কলেজের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আদিবকে জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র বিক্রয় সম্পর্কিত কথোপকথনের রেকর্ডকৃত অডিও ক্লিপ একটি পেন ড্রাইভে পাওয়া যায়। প্রশ্ন ফাঁস সম্পর্কিত তার মেসেঞ্জার গ্রুপের ছয়টি স্ক্রিনশটও জব্দ করা হয়। 

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আদিবকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালে অনুষ্ঠাতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়। আদিব দীর্ঘদিন ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে তা অর্থের বিনিময়ে বিক্রি করে আসছিল।

 

আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৮ এপ্রিল ২০২৬
‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’
  • ১৮ এপ্রিল ২০২৬
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬