ভোলায় এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭শ পরীক্ষার্থী

০৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৬ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © ফাইল ছবি

সারা দেশে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ভোলায় এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭শ জন। এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৬৭৮ জন ও দাখিলে ৭ হাজার ৭৪৫ জন এবং ভোকেশনালে ১ হাজার ২৭৭ জন অংশ নিচ্ছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) একযোগে জেলার ৪৯টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। এ বছর মাধ্যমিকে কেন্দ্র ২৬টি, দাখিলে কেন্দ্র ১৫টি ও ভোকেশনালে কেন্দ্র আটটি রাখা হয়েছে।

সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ২৮০ জন।গত বছর যেখানে মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এ বছর এসএসসিতে বেড়েছে ৬৮২ জন, দাখিলে বেড়েছে ১৩ হাজার ৩৬ জন এবং ভোকেশনালে বেড়েছে ২৬৬ জন। ৩ বিভাগেই প্রথমদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে।

এ ব্যাপারে ভোলা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খন্দকার ফজলে গোফরান বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও প্রশাসনিক নিরাপত্তা জোরদার থাকবে।

চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9