চার বছর আগের পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান

২৫ জানুয়ারি ২০১৯, ০৬:২৭ PM
বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন

বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন

ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নের ৪৮নং সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কক্ষ স্বল্পতার কারণে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। চার বছর আগে এ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও প্রশাসনের কোন উদ্যোগ না থাকায় পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা।

জানা গেছে, উপজেলার সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ২২২জন শিক্ষার্থীদের জন্য দুটি ভবন রয়েছে। এর মধ্যে একটি ভবন পরিত্যক্ত হয়ে আছে। অন্যটিতে ৩টি কক্ষ রয়েছে, ২টি শ্রেণী কক্ষ ও একটি অফিস কক্ষ। কক্ষ সংকটের কারণে ১ম ও ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করানো হচ্ছে। বিগত ৪ বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন উপজেলা প্রকৌশলী। এরপর ২বছর পর্যন্ত এই ভবনে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, শ্রেণীকক্ষ কম থাকায় বাধ্য হয়ে ভবনটি ব্যবহার করেছি। উপজেলা শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম বলেন, ভবনের জন্য আমরা চিঠি পাঠিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা ভবন পাবো বলে আশা করছি। আর ঝুঁকিপূর্ণ ভবনে কোন প্রকার পাঠদান চলবে না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান করা মোটেই ঠিক হয়নি। যত দ্রুত সম্ভব নতুন ভবনের ব্যবস্থা করা হবে।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬