এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

০৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৬ PM
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা © টিডিসি ফটো

নোয়াখালী কবিরহাটে হাজিরহাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবগঠিত এডহক কমিটির সভাপতি নাজমুল হুদা ফরহাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নাজমুল হুদা ফরহাদ।     এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই-আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা যুবদলের আহবায়ক শাহাদাত হোসেন, কবিরহাট পৌর যুবদলের আহবায়ক আবু হানিফ প্রমুখ।

কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬