ফরম পূরণ করেও প্রবেশপত্র না পাওয়ায় মানববন্ধনে ৭৩ এসএসসি পরীক্ষার্থী

০৬ এপ্রিল ২০২৫, ১২:২৭ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৬ AM
এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

মাত্র ৫ দিন পর এসএসসি পরীক্ষা। তবে দুই শিক্ষকের দ্বন্দ্বে ফরম পূরণ করেও পরীক্ষার প্রবেশপত্র পায়নি রংপুরের ৭৩ পরীক্ষার্থী। এতে ১০ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীরা।

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া এম এন উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে শনিবার (৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে মানববন্ধন করেছে তারা।

জানা গেছে, এবার মোট ৭৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে। গত ডিসেম্বরে আড়াই হাজার টাকা ফি দিয়ে পরীক্ষার জন্য ফরম পূরণ করে শিক্ষার্থীরা। তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক রেজাউল ইসলাম। তিনি ব্যাংকে টাকা জমা না দেওয়ায় প্রবেশপত্র দিচ্ছে না শিক্ষা বোর্ড।

তামান্না আখতার নামের এক পরীক্ষার্থী বলে, পরীক্ষার মাত্র ৫ দিন আছে। কিন্তু এখনো প্রবেশপত্র হাতে পাইনি। এখন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময়। অথচ পরীক্ষা দিতে পারব কি না, তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছি।

বিদ্যালয় সূত্র জানায়, গত ১১ মার্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান আমিনুর রহমান নামের এক শিক্ষক। তার দাবি, রেজাউল ইসলাম প্রধান শিক্ষক থাকাকালে শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা নেন। কিন্তু টাকা ব্যাংকে জমা না রাখায় তারা প্রবেশপত্র আনতে পারছেন না, রেজাউল ইসলামও কোনো যোগাযোগ রাখছেন না।

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ
  • ২৪ মার্চ ২০২৬
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত
  • ২৪ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ইমামসহ …
  • ২৪ মার্চ ২০২৬
যে পাঁচ ভুল পুরুষের জন্য নারীর কখনোই করা উচিত নয়
  • ২৪ মার্চ ২০২৬
সন্তান এসএসসি পরীক্ষার্থী হলে ‘প্রধান পরীক্ষক’ হতে পারবেন ন…
  • ২৪ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence