সরকারি হল আরও একটি স্কুল 

২৬ মার্চ ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
শিক্ষা মন্ত্রণালয় লোগো

শিক্ষা মন্ত্রণালয় লোগো © ফাইল ছবি

আরও একটি স্কুল সরকারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মঙ্গলবার (২৫ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি মার্চ মাসে চারটি স্কুল সরকারি করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।

এর আগে চলতি মার্চ মাসে রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ছিল ৬৮০টি। চলতি মাসে নতুন চারটি স্কুল যোগ হওয়ায় সেই সংখ্যা ৬৮৪টি হল।

ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যু…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9