বিদ্যালয়ের সময় ৫ ঘণ্টা করার দাবি প্রাথমিকের শিক্ষকদের

১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সংবাদ সম্মেলনে বিভিন্ন সংগঠনের সভাপতি

সংবাদ সম্মেলনে বিভিন্ন সংগঠনের সভাপতি © টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি ৫ ঘণ্টা করার দাবি জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করতে হবে। সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে শতভাগ পদোন্নতি দ্রুত চালু করতে হবে। সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করতে হবে ।
টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহাল করতে হবে এবং সহকারী শিক্ষকদের ১০ বছর ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করতে হবে। বিদ্যালয়ের সময় সূচি ১০টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করতে হবে।

আগামী ৯ জানুয়ারির মধ্যে শিক্ষকদের দাবি মানা না হলে তাহলে ১০ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, মো. মুনির হোসেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন, আনিসুর রহমান, তপন কুমার মন্ডল এবং জাতীয় প্রাথমিক শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর আকতার।

চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9