‘ভাতই খাইতে পারি না, স্কুলে যাব কেমনে’

২৭ নভেম্বর ২০২৪, ১১:৩১ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
শিশু মমিন

শিশু মমিন © টিডিসি ফটো

যে বয়সে বাবা-মা আদর যত্ন করে স্কুলে পাঠানোর কথা, বাবা-মায়ের আদর স্নেহে বেড়ে উঠার কথা সেই বয়সে শিশু মমিনের হাতে সংসারের চাকা। অভাবের সংসারে ১১ বছরের শিশু মমিন এখন দায়িত্বশীল পুরুষ। মমিন যেন অনেক দায়িত্বশীল, মমিন আয় না করলে চুলায় আগুণ জ্বলবে না। বলছিলাম ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার শিশু মমিনের কথা। 

মমিন ওই ইউনিয়নের মোশারফ ও রহিমা দম্পতির ছেলে। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে মমিন দ্বিতীয়। বাবা খুচরা মাছ বিক্রেতা। অভাবের সংসার, তাই বুঝ হওয়ার পরই মমিনের কাঁধে ভর করে সংসার। বাবার একার আয়ে সংসার চলে না, তাই খালাতো ভাই আরিফ মাঝির নৌকায় আধ-ভাগী হিসেবে মমিনের যাত্রা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ধনিয়া তুলাতুলি জেলে পল্লীতে গিয়ে দেখা যায় কয়েকজন শিশু জাল বুনছে। এর মধ্যে নজর গেল ১০-১১ বছরের এক শিশুর দিকে। রৌদ্রে কালো হয়ে গেছে তার শরীর। সুতার কাজ করছে। এ প্রতিবেদকের কথা হয় মমিনের সাথে। জানতে চাওয়া হয় মমিন এ কাজ পারে কিনা, ছোট মমিন বললো, ছোট থেকেই এ কাজ করি। স্কুলে যাও ? ভাতই খাইতে পারি না, স্কুলে যাব কেমনে। তবে পড়ালেখা করতাম চাই, পারি না। কেমন আয় হয় তোমার ? বড়রা যা পায়, আমি তার থেকে একটু কম পাই। ৩০০/৪০০ টাকা পাই, আবার কম ও পাই।

তোমার বন্ধুরা যখন স্কুলে যায় তখন কেমন লাগে ? নিঃস্বাস ফেলে মমিন বললো-খারাপ লাগে, আর লাগলেই কি করমু, আমরা গরীব মানুষ। মমিনের খালাতো ভাই আরিফ মাঝি বলেন, আমরা গরীব মানুষ, তালে-মিলে চলি। মমিন ছোট হলেও জ্ঞান আছে।

হৃদয়ের ঝড়ে জাফনার রোমাঞ্চকর জয়
  • ২৯ জুলাই ২০২৬
জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ
  • ২৯ জুলাই ২০২৬
রুয়েটে সার্টিফিকেট পেতে আর নয় ৮৭ ক্লিয়ারেন্স, আসছে অনলাইন স…
  • ২৯ জুলাই ২০২৬
এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি-ছাত্রদলের হামলার অভিযোগ, ত…
  • ২৮ জুলাই ২০২৬
আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির…
  • ২৮ জুলাই ২০২৬
সহপাঠীদের সঙ্গে সন্ধ্যায় ক্যাম্পাসের পুকুরে নেমে প্রাণ হারা…
  • ২৮ জুলাই ২০২৬