সাড়ে ৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত নিয়ে যা জানালেন গণশিক্ষা উপদেষ্টা

২১ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার যে সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন, তার পরিপ্রেক্ষিতে আপিল করা হবে। কারণ এ নিয়োগ প্রক্রিয়া আগস্টের আগেই হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করেছি। তারা মত দিয়েছেন, আমাদের যে কোটা সংস্কারের প্রজ্ঞাপনটা জারি হয়েছে, সেটি কার্যকর নয়। সেটা যখন জারি হয়েছে, সেটি প্রথাপ্রেক্ষভাবে তখন থেকে কার্যকর। সুতরাং আমাদের প্রক্রিয়াটা যেহেতু আগেই সম্পন্ন হয়ে গেছে, সেজন্যই আমরা ফলাফল দিয়েছি এবং আমরা সেটি কোর্টের সামনে তুলে ধরব।

এছাড়া প্রাথমিকের পাঠ্যবই ছাপতে দেওয়া হয়েছে। তিনি আশা করেন, জানুয়ারির মধ্যেই পাঠ্যবই বিতরণ করা যাবে।

অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ, বাকি জা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950