আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি, জেনে নিন বিস্তারিত

২০ নভেম্বর ২০২৪, ১২:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল © সংগৃহীত

ঢাকা সেনানিবাসে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে প্রথম শ্রেণিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ছাত্র ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অধ্যক্ষের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণির জন্য প্রভাতি শাখায় বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যমে এবং প্রথম শ্রেণিতে দিবা শাখায় শুধু বাংলা মাধ্যমে ছাত্র ভর্তি করা হবে।

গত ১ নভেম্বর থেকে শুরু হয়ে ভর্তির আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অনলাইনে www.acps.edu.bd এর মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি ফি মোবাইল ব্যাংকিং ও বেসরকারি ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। সাক্ষাৎকারের সময়সূচি মেসেজের মাধ্যমে স্কুলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া ১৫ ডিসেম্বর স্কুল ক্যাম্পাসে লটারি অনুষ্ঠিত হবে।

ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলি
১. www.acps.edu.bd ওয়েবসাইটে অনলাইন (Online) ভর্তির আবেদন ০১-১১-২০২৪ হতে ৩০-১১-২০২৪ তারিখ পর্যন্ত করা যাবে।
২. আবেদনকারীর জন্ম নিবন্ধন অনুযায়ী ০১-০১-২০২৫ ইং তারিখে ন্যূনতম বয়স ০৫ থেকে ০৭ বছর হতে হবে।
৩. সাক্ষাৎকারের সময় ০৫-১২-২০২৪ তারিখে আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএস প্রদান করা হবে।
৪. সাক্ষাৎকারের সময় জন্ম নিবন্ধনের মূল কপি দেখাতে হবে।
৫. সামরিক বাহিনীর ক্ষেত্রে সাক্ষাৎকারের সময় প্রত্যয়ন পত্র দেখাতে হবে।
৬. ফরমের মূল্য Bkash, Rocket, Visa, Master Card, Amex, DBBL Nexus, Tap, Upay, SureCash, etc. এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
৭. কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে আপনার নাম, কার্ড নম্বর,মেয়াদ উত্তীর্ণের তারিখ, সিভিসি নাম্বার, পিন নাম্বার, ইত্যাদি ভালভাবে জেনে নিন। প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন।
৮. আবেদন ফর্মের মূল্য তালিকা :
             Description Civil Army
            Form Price (Including Prospectus) 300.00 Tk   250.00 Tk
            Online and Bank Processing Charge   30.00 Tk     30.00 Tk
            Total Price 330.00 Tk   280.00 Tk
৯. পেমেন্ট সম্পন্ন হবার পর আবেদনকারীকে SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে।
১০. সফলভাবে পূরণকৃত আবেদনের প্রবেশপত্র তাৎক্ষণিক ডাউনলোড করা যাবে। এছাড়াও পরবর্তীতে প্রয়োজনীয় ক্ষেত্রে ডাউনলোড করা যাবে।
১১. অনলাইনে আবেদন সংক্রান্ত সহযোগিতার যোগাযোগ করুন : 01627301486, 01930085691, 01791350268
১২. কোনরূপ অসম্পূর্ণ/মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে।

সতর্কতা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো ধরনের সুপারিশ ভর্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9