পাঠ্যবই নির্ভুল করা হচ্ছে: গণশিক্ষা উপদেষ্টা

১৯ নভেম্বর ২০২৪, ১২:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ছাপানো বই হাতে পেলে বোঝা যাবে কতটা নির্ভুল হলো।

তিনি বলেন, প্রতিবছর পাঠ্যবই ছাপানোর সময় কিছু না কিছু ভুল-ভ্রান্তি দেখা যায়। এবার সরকার চেষ্টা করছে নির্ভুল পাঠ্যবই বের করার। পাঠ্যবইয়ের আলোকেই শিশুদের মানসিক বিকাশ গড়ে ওঠে, তাই এখানে ভুল থাকা কাম্য নয়। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

স্কুলের মাঠ দখলকে কেন্দ্র করে বিধান রঞ্জন রায় বলেন, স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্য কিছুর আয়োজন করা ঠিক নয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি টিম ওয়ার্ক গড়ে ওঠে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তাই স্কুলের মাঠে সব সময় খেলাধুলা থাকত হবে, না হয় দখলদারত্ব মনোভাব গড়ে উঠবে শিক্ষার্থীদের মধ্যে।

ভর্তি প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা।

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬