শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ বন্ধে কাজ করা হচ্ছে: উপদেষ্টা

১৮ নভেম্বর ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, ‘শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ দুঃখজনক। এটা বন্ধে কাজ করা হচ্ছে। নিয়োগের পরই এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সঠিক নীতিমালা করা হবে।’ সোমবার (১৮ নভেম্বর) জেলার দিরাই উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, ‘শিক্ষার বিষয়ে এখনই বড় কোনো সংস্কার করা হবে না। তবে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আমরা একটি বিশেষজ্ঞ দল তৈরি করেছি। যারা ডিসেম্বর মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।’

সুনামগঞ্জের হাওরাঞ্চলের শিক্ষা সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘দুর্গম হাওরের আবাসিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন কাজ করা হবে।’ 

পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হাওরে দুটি প্রাধমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান প্রমুখ।

অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ, বাকি জা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950