প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ

তৃতীয় ধাপের ‘ত্রুটিপূর্ণ ফল’ পুনর্বিবেচনা করে প্রকাশের দাবিতে লাগাতার অনশন

০৩ নভেম্বর ২০২৪, ০৩:২১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM

© সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের পর অসন্তোষ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। তারা এই ফল ত্রুটিপূর্ণ উল্লেখ করে পুনরায় প্রকাশের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে লাগাতার অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। আজ রবিবার সকাল থেকে রাজধানীর মিরপুরস্থ অধিদপ্তরের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে ৩১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার এই ফল প্রকাশিত হয়। এরপর একে ত্রুটিপূর্ণ বলে দাবি করেন প্রার্থীর একটি অংশ। তাদের অভিযোগ, চারটি সেটের পরীক্ষা হলেও সবগুলোর যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। আসন বৃদ্ধি করে পুনরায় ফল প্রকাশের দাবি জানান তারা। 

প্রাথমিকের তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের প্রকাশিত ফলাফলে ছয় হাজার ৫৩১ জন উত্তীর্ণ হয়েছেন। এতে মোট চারটি সেটের মধ্যে সবগুলো সমানভাবে মূল্যায়ন না করার দাবি উঠেছে। চাকরিপ্রার্থীদের দাবি, পদ্মা সেটের মাত্র ১ শতাংশ ফলাফল পেয়েছে প্রার্থীরা। এছাড়া বুয়েট আগেও ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশ করেছে। তাদের যান্ত্রিক ত্রুটির কারণে এমন ফল এসেছে।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, নোয়াখালীর মেঘনা সেটে কারও রেজাল্ট আসেনি। এর আগে প্রিলির সময়ও এমন হয়েছে। রেজাল্ট পুনরায় মূল্যায়ন করার পর তা এসেছিল। ঠিক একই সমস্যা এখনও হয়েছে। তাই রেজাল্ট পুনর্মূল্যায়ন করা হোক। এ ছাড়া ঢাকা বিভাগের মানিকগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার একাধিক প্রার্থীও তাদের মেঘনা, সুরমা, যমুনা, পদ্মা সেট নিয়েও অভিযোগ করেছেন। 

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে এবার তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত, মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। তবে তৃতীয় ধাপের লিখিত এবং মৌখিক পরীক্ষা হলেও দীর্ঘদিনে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। চার মাসের বেশি সময় অপেক্ষা করছেন তৃতীয় ধাপের ফলপ্রত্যাশীরা। এর আগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপের মতো দ্রুত সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য তারা তিন মন্ত্রণালয়ে আবেদনও করেছিলেন।

অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9