ট্রাক্টরের ধাক্কায় পিএসসি পরীক্ষার্থী নিহত

২৬ নভেম্বর ২০১৮, ১২:১৩ PM

© লোগো

নওগাঁর ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় পিএসসি পরীক্ষার্থী মাসুম নিহত হয়েছে। এ সময় আবু রায়হান নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রবিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার ইসবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম উপজেলার ইসবপুর ইউনিয়নের চন্দ্রঘোলা গ্রামের আবু হানিফের ছেলে এবং আহত রায়হান একই গ্রামের আলম হোসেনের ছেলে। তারা দুজনেই চন্দ্রঘোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম জানান, মাসুম ও রায়হান পিএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ইসবপুরে আসে। এ সময় পিছন দিক থেকে একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই মাসুম মারা যায় এবং গুরুতর আহত হয় রায়হান। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ট্যাগ: পিএসসি
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার 
  • ১২ আগস্ট ২০২৬
বাবা হারানো মেসিকে সান্ত্বনা ‘বন্ধু’ রোনালদোর
  • ১২ আগস্ট ২০২৬
মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬
নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯
  • ১২ আগস্ট ২০২৬