‘প্রাথমিকের শিক্ষার্থীরা দুই বছর বৃত্তির অর্থ পাবে না’— প্রসঙ্গে যা বলছে অধিদপ্তর

১৯ অক্টোবর ২০২৪, ১০:২৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দুই বছর উপবৃত্তির অর্থ পাবে না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়েছে। তবে ছড়িয়ে পড়া তথ্যটি গুজব বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. নাছিমা বেগম গণমাধ্যমকে বলেন, উপবৃত্তি বন্ধ হওয়ার তথ্যটি গুজব। বর্তমান সরকার উপবৃত্তির অর্থ আরও বাড়াতে চায়। দুইজনের পরিবর্তে তিনজনকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুই বছর বৃত্তি বন্ধ রাখার প্রশ্নই ওঠেনা।

প্রসঙ্গত, শনিবার দুপুর থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে ‘আগামী দুই বছর প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ থাকবে’ বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও এ খবরের কোনো সূত্র উল্লেখ করা হয়নি গ্রুপগুলোয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিভাবক ও শিক্ষকদের এ ধরনের গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছে।

অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ, বাকি জা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950