সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশের দাবিতে ডিপিইতে লাগাতার অবস্থানের ঘোষণা

১৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে আন্দোলনকারীরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে আন্দোলনকারীরা। © সৌজন্যে প্রাপ্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারী। তারা ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ফল প্রকাশের দাবি জানান। এরপর রাতেও তারা আন্দোলন চালিয়ে যান। ফলাফল না হলে এখানেই অবস্থান করার কথা জানিয়েছেন আন্দোলনরতরা। 

‘‘গত দুই ধাপের ফলাফল এক মাসের মধ্যে প্রকাশ করা হলেও তৃতীয় ধাপের ফলাফল চার মাস পার হওয়ার পর এখনও  প্রকাশ করা হয়নি। এখন আমাদের দাবি একটাই—দ্রুত সময়ের মধ্যে আমরা ফলাফল চাই’’—দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান আন্দোলনে থাকা রোমানা ইসলাম নামের এক ফল প্রত্যাশী।

আরও পড়ুন: জিপিএ-৫ বেড়েছে ৫৩ হাজার, নেপথ্যে কী?

এর আগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ ২য় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ১৭ জুন ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের (তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলা) লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়। এতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিতদের ভাইভা পরীক্ষা চলমান রয়েছে। আজ হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলেন।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ ২য় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ১৭ জুন ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ, বাকি জা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950