প্রাথমিকের তৃতীয় ধাপের ফল দ্রুত প্রকাশের দাবিতে বিক্ষোভ

১৫ অক্টোবর ২০২৪, ০৬:০৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

চাকরিপ্রার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। প্রায় দুই শতাধিক ফলপ্রত্যাশী বিক্ষোভে অংশ নেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।

গণবিক্ষোভ কর্মসূচির সমন্বয়ক পিয়াস বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগের দুই ধাপের কার্যক্রম অনেক আগেই শেষ হয়েছে। তারা যোগদান করে বেতন তুলছেন। অথচ তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা নেওয়ার চার মাস অতিক্রম হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। এর ফলে তৃতীয় ধাপের ফল প্রত্যাশীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা চরম বৈষম্যের শিকার।’

আরেক সমন্বয়ক ফারজানা বলেন, ‘আমাদের আইন মন্ত্রণালয়ের দোহাই দেওয়া হয়েছে। তবে আইন মন্ত্রণালয় থেকে ফল প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে। গত বুধবার আমাদের ফাইল স্বাক্ষর হয়েছে। তবে এখনো ফল প্রকাশ করা হচ্ছে না। কেন ফল প্রকাশে বিলম্ব করা হচ্ছে? দ্রুত ফল প্রকাশ না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

জানা গেছে, তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত ২২ এপ্রিল প্রকাশিত হয়। এতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হন। আর এই পরীক্ষা ২৯ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৩ সালের ১৪ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৯ মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল গত ২১ এপ্রিল প্রকাশ করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের (৩টি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলা) লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ …
  • ৩০ জুলাই ২০২৬
টেকসই উন্নয়ন গবেষণায় সাফল্য, এবার মালয়েশিয়ায় যাচ্ছে শাবিপ্র…
  • ৩০ জুলাই ২০২৬
দিনে কতটি ডিম খাওয়া উচিত? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
  • ৩০ জুলাই ২০২৬
রুটিতে পাওয়া সেই ব্লেড ছিল ‘ছাত্রীর ব্যাগে’, যাচাই না করে ছ…
  • ৩০ জুলাই ২০২৬
ফেসবুকে লাল প্রোফাইলের আন্দোলন ছড়িয়ে পড়ে দাবানলের মতো
  • ৩০ জুলাই ২০২৬
চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান: রয়…
  • ৩০ জুলাই ২০২৬